আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের আল-জাওফ প্রদেশের রাজধানী বির আল-মারাযিক (আল-হাযম শহরের ইস্ট গেইট) এলাকায় দেশটির গণ ও সেনাবাহিনীর সাথে মানসুর হাদির নেতৃ্ত্বাধীন বাহিনীর এক সংঘর্ষে মানসুর হাদি গ্রুপের শীর্ষস্থানীয় এক কমান্ডার নিহত হয়েছে।
মানসুর হাদির নেতৃত্বাধীন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ১১০নং ব্যাটেলিয়নের কমান্ডার ‘আব্দুল আযিয হানকাল’ আল-হাযম শহরের কাছাকাছি একটি এলাকায় এক সংঘর্ষে নিহত হয়েছেন।
নিহত হানকাল ইয়েমেনের গণ ও সেনবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযানে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কমান্ডারদের একজন।#176